শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:১০ পিএম, ২০২১-১২-০২
বাড়ানোর এক মাসের মাথায় আবারও দাম কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তা পর্যায়ে বেসরকারি বিপণনকারীদের ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়ালো ১ হাজার ২২৮ টাকায়।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে এ ঘোষণা দেয় বিইআরসি। আগামীকাল (৩ ডিসেম্বর) থেকেই এ দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তাপর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৫ দশমিক ৯১ টাকা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ দশমিক ৩২ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২২৮ টাকায় সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited